রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

একুশের চেতনা।

  • আপডেট সময় সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৪৬ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

হারুনঃ  একুশ মানে শুধুই ভাষা আন্দোলনের ইতিহাস নয়, এটি বাঙালির জাতীয় চেতনার মূলমন্ত্র। এখানে ওতোপ্রোতভাবে মিশে আছে শিক্ষা, সমাজ, অর্থনীতির লড়াই। প্রতিটি গণ-আন্দোলনের চালিকাশক্তিই হলো একুশের চেতনা। যখন পূর্ব বাংলার অধিকারবঞ্চিত মানুষের কোন প্রেরণা ছিল না, তখন সাহস যুগিয়েছে ভাষা আন্দোলনের রক্তিম ইতিহাস। বায়ান্ন থেকে বাঙালিরা শিখেছে রক্ত ছাড়া অধিকার অর্জিত হয় না। যার অনুপ্রেরণায় ৬৬’ এর ছয় দফা, ৬৯’ এর গণঅভ্যুত্থান, পরিশেষে একাত্তরের যুদ্ধে নরপিশাচ পাকিস্তানিদের হারিয়ে পৃথিবীর মানচিত্রে নতুন দেশের নাম অঙ্কিত হয়েছে। আর আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
তবে আমরা কি পেয়েছি বায়ান্নর ভাষা আন্দোলন, মহান একুশের চেতনাকে সর্বস্তরে পৌঁছে দিতে। ক্রমেই কমছে বাংলা শিক্ষার গুরুত্ব, যোগ হচ্ছে বিদেশী সংস্কৃতির প্রভাব। এখনই উপযুক্ত সময় একুশের চেতনায় উজ্জীবিত হয়ে মাতৃভাষায় প্রাণ রক্ষা করা। কেননা একুশ আমাদের গৌরব, আমাদের অহংকার, সর্ব কাজের প্রেরণা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com