রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারত সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না

  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ৯.৩৬ পিএম
  • ৪১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারত সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আজ শনিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারির ১০৩তম খোশরোজ শরিফ উপলক্ষে রওজায় গিলাফ হস্তান্তরকালে এ মন্তব্য করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।  তারা তাদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছুই নেই।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারির আমন্ত্রণে সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারির ১০৩তম খোশরোজ শরিফ উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে শফিউল বশর মাইজভাণ্ডারির রওজা শরিফে গিলাফ চড়ান। এর আগে তিনি সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারির সঙ্গে তাঁর বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com