মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০২৩ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক বসতে চলেছে ভারতের মুম্বইয়ে

  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ৯.২৬ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

২০২৩ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক বসতে চলেছে ভারতে। মুম্বইয়ে আয়োজন করা হবে এই বৈঠকের, এমনটাই ঘোষণা করা হয়েছে।

শনিবার বেইজিংয়ে এই ইস্যু নিয়ে ছিল বিশেষ ভার্চুয়াল বৈঠকে। সূত্রের খবর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বৈঠক আয়োজনের বরাত পেয়ে গিয়েছে ভারত। এর ফলে আগামী ২০২৩ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক মুম্বাইতে আয়োজিত হবে।

এই মুহূর্তে বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন অলিম্পিক। এর মধ্যেই ১৩৯ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সেশনের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে।

আলিম্পিক অ্যাসোসিয়েশনের এই বিশেষ বৈঠকে ভারতের পক্ষ থেকে যোগ দিয়েছিলেন ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক জয়ী শুটার অভিনব বিন্দ্রা। এছাড়া উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নীতা আম্বানি। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েসনের সভাপতি নরিন্দর বাত্রা এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

২০২৩ সালে মুম্বাইতে অলিম্পিক কমিটির বৈঠক হলে সেটা হবে ভারতের বুকে আয়োজিত হতে চলা দ্বিতীয় বৈঠক। এর আগে ১৯৮৩ সালে ভারতে বসেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সেশন। সে বার বৈঠক আয়োজন করা হয়েছিল রাজধানী দিল্লিতে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে রয়েছে মোট ১০১ সদস্য। এই ১০১ জন সসস্যের ভোট দেওয়ার অধিকার রয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে এই ১০১ জন সদস্য ছাড়াও রয়েছে অতিরিক্ত ৪৫ জন সম্মাননীয় সদস্য এবং ১ জন বিশেষ সদস্য। তবে তাঁদের ভোট দেওয়ার কোনও অধিকার নেই। এই সকল সদস্যের অনুমতিতেই নির্ধারিত হয় প্রতি বছর কোথায় বসবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সেশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com