দিলীপ কুমার দাস,জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে একরাতে তিন কৃষকের ১১ টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীরাতে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নে এসব চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া গরুগুলোর মূল্যে অন্তত ১৫ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবী।
জানা যায় মঙ্গলবার গভীরাতে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের পাঁচবাগ গ্রামের কৃষক সোহাগ মিয়ার দুধের গাভীসহ ৪টি গরু, বাহার উদ্দিন মাষ্টারের ৪টি ষাড় ও নলচিড়া গ্রামের আজু মিয়ার গোয়াল ঘর থেকে থেকে ৩টি গরু চুরি করে নিয়েগেছে চোরের দল।
স্থানীয় ইউপি সদস্য হাফেজ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় গরু চুরির প্রবণতা দিন জ্যামিতিক হারে বাড়ছে। কৃষকদের মাঝে বিরাজ করছে গরু চুরির আতঙ্ক । সাম্প্রতিক কয়েক মাসধরে পাগলা থানা এলাকার কৃষকরা রাত জেগে গোয়াল ঘর পাহারা দিচ্ছেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুজ্জামান বলেন, গরু চুরির বিষয়টি আমাদের কেউ জানাননি। বিষয়টি জানার পর একজন অফিসার পাঠানো হয়েছে।