সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

অভিনেতা ইভান সাইর এর গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।

  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২, ১.৩৮ এএম
  • ১৫৯ বার পড়া হয়েছে
  • আল সামাদ রুবেলঃ এই প্রজন্মের মেধাবী অভিনেতা ইভান সাইর এর গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সুদিদখালিতে। গেলো ১৪ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে আনুমানিক ১টার দিকে তাদের বাসায় এক বা একাধিক ডাকাত দল ঢুকে দীর্ঘ সময় ধরে এই ডাকাতি করে বলে জানা গেছে। এসময় ডাকাতদল ইভানের বাড়ির সবগুলো আলমারি, শো-কেস, ড্রেসিং টেবিল তছনছ করে। বাসার সবগুলো তালা ভেঙ্গেচুরে জিনিসপত্র এলোমেলো করে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা, ল্যাপটপ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ডাকাতি করে বলে তিনি জানান। একসময় আশাপাশের বাড়ির মানুষজন ঘটনা টের পেয়ে গেলে কাপড় চোপড় এবং আরো কিছু জিনিসপত্র ফেলে পালিয়ে যায় ডাকাতদল। এই সময়ে ইভান সাইর এর বাবা মা ঢাকাতে বাসায় অবস্থান করছিলেন। দেশের বাড়িতে একজন বিশ্বস্ত প্রতিনিধি বাড়ির খেয়াল রাখছিলেন বলে তিনি জানিয়েছেন। তবে মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোন মানুষের ক্ষতি হয়নি। এ ব্যাপারে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ইভান সাইর। এ প্রসঙ্গে তিনি বললেন, ইদানিং আমাদের ঐ এলাকায় এই রকম ডাকাতির উৎপাত অনেক বেড়ে গেছে। পুলিশ এবং প্রশাসনের সঠিক এবং আন্তরিক দৃষ্টি না পরলে সামনে আরো বড় ক্ষতির আশংকা করছি। সবার কাছে আমি এবং আমার পরিবারের জন্য দোয়া চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com