মুহম্মদ আবুল বাশারঃ শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ০৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব প্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক মোঃ আপ্তাব উদ্দিন। ১৫ ফেব্রুয়ারী বিভাগীয় শহর ময়মনসিংহের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে স্বাধীনতা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার নেতা প্রভাষক নাদিরুজ্জামান নাদির এর পরিচালনায় মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেওয়া হয়।আয়োজনে ময়মনসিংহ জেলা শাখা স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। সভাপতিত্ব করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাবেক আহবায়ক মোঃ আব্দুল বারি।এছাড়াও স্বাধীনতা শিক্ষক পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও ময়মনসিংহ মহাবিদ্যালয়ের উপাধক্ষ্য মোঃ মোশারফ হোসেন বাচ্চু, স্বাধীনতা শিক্ষক পরিষদ ময়মনসিংহ বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দিলরুবা শারমীন, কেবি কলেজের অধ্যাপক ভার্স্করসেন গুপ্ত, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়ান কলেজের প্রভাষক বিধান দত্ত এবং বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।