সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জে তারাইলে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই ।

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৪২ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় স্কুল ও মাদরাসা মিলিয়ে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটিতে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করা হয়। আবার কোনো প্রতিষ্ঠানে দিবসটি পালনই করা হয় না। উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি কলেজ ও ৬টি মাদরাসা রয়েছে। এ ছাড়া রয়েছে ২৪টি কিন্ডারগার্টেন। আরো জানা গেছে, তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেরনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহিলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সড়কঘাটা শিশু কিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১টি দাখিল ও ৫টি আলিম মাদরাসা কোনোটিতেই শহীদ মিনার নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার না বানিয়ে শুধু আলোচনা সভা বা মিলাদ মাহফিল করে দিবসটি পালন করা হয়। আবার কিছু প্রতিষ্ঠানে তা-ও করা হয় না। তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান এর সাথে কথা হলে তিনি বলেন, আমাদের বিদ্যালয়ে ভূমি সল্পতার কারণে শহীদ মিনার করা যাচ্ছে না।

তালজাঙ্গা ইউনিয়ন আলিম মাদরাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, অর্থের অভাবে প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার তৈরি করতে পারছি না। তাই একুশে ফেব্র“য়ারি এলে স্কুলের মাঠে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই ঐ সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা বলেন, একুশে ফেব্র“য়ারির দিন স্কুল ছুটি থাকে। স্যারেরা কলাগাছ দিয়া শহীদ মিনার বানায়। আমরা সকালে ঘুম থেকে উঠে ফুল দেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন, শহীদ মিনার নির্মাণের জন্য প্রতিটি স্কুল, মাদরাসার প্রধান শিক্ষকদের সাথে কথা হয়েছে। অতিদ্রুত ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com