সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বুড়িগঙ্গা চীন বাংলাদেশ মৈত্রী সেতুর উপর বাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২, ১০.১৪ এএম
  • ১৮০ বার পড়া হয়েছে

মামুনুর রশিদ,কেরানীগঞ্জ থেকেঃ গতকাল বেলা একটার সময় কেরানীগঞ্জ দক্ষিণ থানা এলাকায় চীন বাংলাদেশ মৈত্রী সেতুর ইকুরিয়া প্রান্তে ব্রিজের উপর ইলিশ পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী গুরুতরভাবে আহত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাওয়া থেকে ছেড়ে আসা ইলিশ পরিবহনের একটি বাস ব্রিজের উপরে উঠলে ঢাকা থেকে যাওয়া একটি মোটরসাইকেল আর একটি বাসকে ওভারটেক করতে গেলে ইলিশ পরিবহনের বাসটি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী গুরুতরভাবে আহত হয়। উপস্থিত জনতার সূত্রে জানাযায়, মোটরসাইকেল আরোহীর অঙ্গহানির সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই আহত ব্যক্তি কে দ্রুত হাসপাতালে পাঠান উপস্থিত জনতা। মোটরসাইকেল বাস সংঘর্ষের পর ইলিশ পরিবহনের বাসটি দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনায় পতিত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো-ল- ৫৬- ৪৯৬১। পুলিশ ঘটনাস্থলে এসে মোটরসাইকেল আরোহীর একটি ব্যাগ এবং মোটরসাইকেলটি উদ্ধার করে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com