সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান মোঃ আব্দুল আলী ফকির

  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২, ৮.০০ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

 

মুহম্মদ আবুল বাশারঃ  ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন মোঃ আব্দুল আলী ফকির। সপ্তম ধাপের ইউপি নির্বাচনে রাজিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। জাতীয় পার্টি মনোনীত মোঃ আব্দুল আলী ফকির (লাঙ্গল মার্কায়) ৫৭৩৯ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। রাজিবপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৮০৪৭জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৩টি। উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও ঐতিহ্যবাহী রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছে  চেয়ারম্যান মোঃ আব্দুল আলী ফকির। মোঃ আব্দুল আলী ফকির তিনবার রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জনগণের প্রতি রয়েছে তার অফুরন্ত ভালোবাসা। চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক (মটর সাইকেল) স্বতন্ত্র, প্রাপ্ত ভোট  সংখ্যা ৪৭৫০, সাবেক চেয়ারম্যান মোঃ মুদাব্বিরুল ইসলাম (চশমা) স্বতন্ত্র, প্রাপ্ত ভোট সংখ্যা ৪৬১১, সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম (আনারস) স্বতন্ত্র, প্রাপ্ত ভোট সংখ্যা ৪২৩৫, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মোঃ দেলুয়ার হোসেন (নৌকা)  প্রাপ্ত ভোট সংখ্যা ৩৫০, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ তোফায়েল আহম্মদ  (হাত পাখা) প্রাপ্ত ভোট সংখ্যা ২০৭, মোঃ জাহাঙ্গীর আলম (অটোরিক্সা) স্বতন্ত্র, প্রাপ্ত ভোট সংখ্যা ১৯০, মোঃ হারুন অর রশিদ খান  (ঘোড়া) স্বতন্ত্র, প্রাপ্ত ভোট সংখ্যা ১৮২, মোঃ আব্দুস সালাম (টেবিল ফ্যান) স্বতন্ত্র, ৮৪ ভোট পেয়েছেন। এ ব্যাপারে একাদিকবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল আলী ফকিরসোমবার প্রতিনিধিকে বলেন ইউনিয়নের লোকজন লাঙ্গল মার্কায় জনসমর্থন দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলের সহযোগীতায় সুন্দর রাজিবপুর ইউনিয়ন গরে তুলবো।   (ইনশাআল্লাহ্‌)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com