সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ফুলবাড়ীতে ব্যাতিক্রম ভাবে  বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন।

  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২, ৭.৫৫ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে কিছু সংখ্যক শিক্ষার্থী তাদের নিজস্ব উদ্যোগে নিজের রান্না করা খাবার নিয়ে সমাজের ছিন্নমুল অসহায় মানুষদের মাঝে পরিবেশনের মধ্য দিয়ে ১৪ ফেব্রুয়ারী  ‘ভ্যালেন্টাইন ডে’ বা বিশ্ব ভালোবাসা দিবস উদযপন করেছেন।
এমন ব্যাতিক্রম উদ্যোগের বিষয়ে উদ্যোগতা অনন্যা প্রামানিক বলেন, বিশ্ব ভালোবাসা দিবসকে নিয়ে বিভিন্ন মহলের বিভিন্ন মতামত দেখা দিয়েছে। আমাদের বাবা, মা সবাই এই দিন আসলে দুঃচিন্তায় থাকে। দিবসটি শুধু প্রেমিক প্রেকিমাদের মধ্যেই সীমাবদ্ধ করায় এমন পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা ভালোবাসা দিবসকে প্রকৃত ভালোবাসায় রুপদিতে আমাদের উচিৎ এই দিনটাকে মানুষকে ভালোবেসে মানুষের উপকারে কাজে লাগাই, তবে বিশ্ব ভালোবাসা দিবসটির স্বার্থকতা যথার্থ হবে।
মোঃ কামাল হোসেন বলেন, ভালোবাসা দিবসে আমাদের উচিত নিজের স্বার্থের উর্দ্ধে পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা প্রর্দশন করা ও গরীব অসহায় মানুষের সহযোগীতা করা। তাই আমরা কয়েকজন বন্ধু মিলে বিশ্ব ভালোবাসা দিবসটি উপলক্ষে মানুষের উপকারে কাজ করেছি। আমাদের দেখা দেখি এমন ভাবে বিশ্ব ভালোবাসা দিবস পালক হউক সারাদেশে এই প্রত্যাশা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com