সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় এডিপি ভূক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি অনতিবিলম্বে বাতিল চেয়ে মানববন্ধন করেছে নওগাঁর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), নওগাঁ উপকেন্দ্র। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের কাজীর মোড়ে আইইবি নওগাঁ উপকেন্দ্রের কার্যালয়ের সামনে নওগাঁর প্রধান সড়কের পাশে ঘন্টাকালব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে আইইবি নওগাঁ উপকেন্দ্রের সাধারন সম্পাদক ও নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সাজিদের নেতৃত্বে গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নেসকো, পিজিসিবি, পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২, বিটিসিএল, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল প্রকৌশলীসহ নওগাঁর সকল প্রকৌশল বিভাগে কর্মরত দপ্তর প্রধানসহ শতাধিক প্রকৌশলীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।