সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

 মান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার খয়ক্ষতি দুটি তুলার মিল পুড়ে ছাই।

  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ৪.২৫ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ মান্দা উপজেলায় শুক্রবার  রাত ১০ টার দিকে প্রসাদপুর বাজারের দক্ষিণে ইনডেক্স কলেজের পূর্ব পার্শ্বে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, (১১ফেব্রুয়ারি) শুক্রবার সারাদিন তুলার মিল বন্ধ ছিলো। কিন্তু কিভাবে আগুনের সুত্রপাত হয়েছিল তা কেউ নিশ্চিত নয়। তবে রাত পনে ১০ টার দিকে হঠাৎ করে একটি বিকট আওয়াজ হয়। এরপর তুলার মিলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। পরে  সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এতে দু’টি মিলের সকল মালামাল পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন মিল মালিকেরা।
ছোট বেলালদহ গ্রামের মিল  মালিক সৌদি প্রবাসী আয়নালের স্ত্রী মোর্শেদা খাতুন এবং বড়পই গ্রামের  মোবারকের স্ত্রী নুরুন্নাহার বিবি জানান, রাত ১০ টার দিকে তারা নিজ বাড়িতে খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।এমন সময় আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসের লোকজনকে সংবাদ দেন।আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মিলের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
মান্দা ফায়ার সার্ভিসের  ষ্টেশন  লিডার শফিউর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এতে প্রায় ১৫ থেকে ২০  লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান অগ্নিকান্ডের ঘটনায় দুটি মিল পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
​​​​​​​মান্দা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আবু বাক্কার সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে  আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিস সদস্যদের দিক নির্দেশনা প্রদান করাসহ আশেপাশের লোকজন ও ক্ষতিগ্রস্থদের আতঙ্কিত না হয়ে ধর্য্যধারণের জন্য আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com