সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও খনি প্রকৌশলীদের মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ৪.০৭ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: জেলা প্রশাসনের মাধ্যমে এডিপি ভূক্ত শতভাগ প্রকপ্লের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করন সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের দেয়া আদেশ প্রত্যাহারের দাবিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা খনির প্রকৌশলীরা ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন।
বৃহস্পতিবার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) বড়পুকুরিয়া উপ-কেন্দ্রের আয়োজনে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক প্রধান ফটকের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তাপবিদ্যুৎ কেন্দ্র  এবং কয়লা খনির প্রকৌশলীরা ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এ এস এম ওয়াজেদ আলী সরদার, ব্যবস্থাপক পরিচালন প্রকৌশলী মোঃআলমগীর মাহফুজুর রহমান, ব্যবস্থাপক সংরক্ষন প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ, নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, সহকারী প্রধান প্রকৌশলী মোঃ মোহসিনুল ফিরোজ, নির্বাহী প্রকৌশলী এ কে এম তাজেদুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী মুনতাসির মামুন, নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবীব, উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুলমান্নান দাদু, উপ বিভাগীয় প্রকৌশলী মোঃএনমুলহক, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাকারিয়া সরকার, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রেজওয়ানুল হক, উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ অমিনুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃহাসান জামান এবং বড়পুকুরিয়া কয়লাখনির উপ    মহাব্যবস্থাপক আ.ম.মইফতেখার আলম চৌধুরী, ব্যবস্থাপক আক্কাসআলী, ব্যবস্থাপক এবিএম সেলিম, সহকারী ব্যবস্থাপক সজীবকুমার ঘোষ, সহকারী ব্যবস্থাপক পাবেল হোসেন পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপক শরিফুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম, উপসহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান ও উপসহকারী প্রকৌশলী মোঃ সাজাদ্দুর রহমান প্রমুখ।


এ সময় সকল প্রকৌশলীরা অবিলম্বে জেলাপ্রশাসনের মাধ্যমে এডিপিভূক্ত শতভাগ প্রকপ্লের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করন সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের দেয়া আদেশ, বাতিলের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com