মুহম্মদ আবুল বাশারঃ ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত
চেয়ারম্যান হলেন আলহাজ্ব মোঃ শিহাব উদ্দিন আকন্দ। সপ্তম ধাপের ৭ ফেব্রুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মগটুলা ইউনিয়নের আলহাজ্ব মোঃ শিহাব উদ্দিন আকন্দ কে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায় এলাকার লোকজন আনন্দিত হয়ে বিজয় মিছিল বের করেন। ৮ ফেব্রুয়ারী বিজয় মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে (ঈশ্বরগঞ্জের মাইজবাগ
বাজারের) দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে শুরু করে উত্তর দিকে মিছিলটি যেতে দেখা যায়। এ সময় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শিহাব উদ্দিন আকন্দ এর গলায় ফুলের মালা দিয়ে অগনিত লোকজন শুভেচ্ছা স্বাগতম জানায়।
