সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

অবৈধ মজুদ রোধে ফুলবাড়ীতে মিল পরিদর্শনে খাদ্য অধিদপ্তরের সচিব ও মহাপরিচালক

  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২, ৪.১১ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: অবৈধ মজুদ রোধ কল্পে দিনাজপুরের ফুলবাড়ীতে আটো রাইস মিল ও সরকারী (এলএসডি) গোডাউন পরিদর্শন করে ধান ও চালের মজুদ দেখেন খাদ্য অধিদপ্তরের সচিব ও মহাপরিচালক সহ চার সদস্যের একটি পরিদর্শন টিম।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত ফুলবাড়ী উপজেলার লাভলী অটো রাইস মিল, আমিন অটো রাইস মিলসহ (এল  এস ডি) গোডাউন পরিদর্শন করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমান আরা খাতুন এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: শাখাওয়াত হোসেন। পরিদর্শন টিমের অন্য সদস্যরা হলেন রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুস সালাম, দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মঈন উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা। এসময় তারা উপজেলার বিভিন্ন ধান-চালের গোডাউন পরিদর্শন করেন এবং অতিরিক্ত মজুদ আছে কিনা তা খতিয়ে দেখেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মঈন উদ্দিন জানান, গোডাউনে অতিরিক্ত ধান-চাল মজুদ রেখে যাতে করে বাজারে কৃত্তিম সংকট তৈরি করতে না পারে তাই সরকারী নিদর্শনা মোতাবেক এই পরিদর্শন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com