মুহম্মদ আবুল বাশারঃ
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান পদে নৌকা ৩টি, লাঙ্গল ৩টি, স্বতন্ত্র ৫ টি পাশ করেন । ৭
ফেব্রুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১নং ঈশ্বরগঞ্জ ইউনিয়ন
পরিষদে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান মোঃ আবু হানিফা হানিফ (নৌকা) প্রাপ্ত
ভোট সংখ্যা ৫৬১২। ২নং সোহাগী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কাদির আহম্মেদ
ভূঁইয়া (টেবিল ফ্যান) স্বতন্ত্র, প্রাপ্ত ভোট সংখ্যা ৪০৪৮। ৩নং সরিষা ইউনিয়ন
পরিষদে চেয়ারম্যান মোঃ একরাম হোসেন (চশমা) স্বতন্ত্র, প্রাপ্ত ভোট সংখ্যা
৮২৮৯। ৪নং আঠারবাড়ী ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান জুবের
আলম কবীর রূপক (নৌকা) প্রাপ্ত ভোট সংখ্যা ১০০৪৮। ৫নং জাটিয়া ইউনিয়ন
পরিষদে চেয়ারম্যান মোঃ শামছুল হক ঝন্টু (চশমা) স্বতন্ত্র, প্রাপ্ত ভোট সংখ্যা
৪৫৫৮। ৬নং মাইজবাগ ইউনিয়ন পরিষদে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান মোঃ
সাইদুল ইসলাম বাবুল (লাঙ্গল) প্রাপ্ত ভোট সংখ্যা ৫২৩৫। ৭নং মগটুলা ইউনিয়ন
পরিষদে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শিহাব উদ্দিন আকন্দ (আনারস) স্বতন্ত্র,
প্রাপ্ত ভোট সংখ্যা ৪৯১৬। ৮নং রাজিবপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জাতীয়
পার্টি মনোনীত মোঃ আব্দুল আলী ফকীর (লাঙ্গল) প্রাপ্ত ভোট সংখ্যা ৫৭৩৯।
৯নং ইউনিয়ন পরিষদে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ
আনোয়ারুল হাসান খান সেলিম (লাঙ্গল) প্রাপ্ত ভোট সংখ্যা ৬৪৩৯। ১০নং বড়হিত
ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোঃ আজিজুল হক ভুঁইয়া মিলন (ঘোড়া) স্বতন্ত্র,
প্রাপ্ত ভোট সংখ্যা ৫৪৭৩। ১১নং তারুন্দিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ
মনোনীত চেয়ারম্যান হাসান মাহমুদ রানা (নৌকা) প্রাপ্ত ভোট পেয়ে ৩৭২১
নির্বাচিত হয়েছেন। এ ব্যাপারে মগটুলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান
আলহাজ্ব মোঃ শিহাব উদ্দিন আকন্দ প্রতিনিধিকে বলেন মগটুলা ইউনিয়নের
জনগণ আমাকে ব্যাপক সমর্থন দিয়ে পাশ করায়। আমার কর্মী ও ইউনিয়নের
লোকজনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সকলের সহযোগিতায় সুন্দর মগটুলা
ইউনিয়ন গড়ে তুলব। (ইনশাআল্লাহ্)