সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁয় গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল দুই বন্ধুর আরেক বন্ধু আহত 

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২, ৮.০০ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ফরহাদ হোসেন (১৮) ও রেজোয়ান সিদ্দিক (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের বালুঘা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে মটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়। এই ঘটনায় রাকিব হোসেন (২২) নামে অপর এক মোটরসাইকেল আরোহী বন্ধু গুরুত্বর আহত হয়েছে। আহত রাকিবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মো. শামসুল আলম শাহ বলেন, সোমবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ফরহাদ হোসেন তার মোটরসাইকেলে তার দুই বন্ধু রেজোয়ান ও রাকিবকে নিয়ে সাপাহার যাওয়ার পথে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের বালুঘা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে মটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই সাপাহার উপজেলার গোডাউন পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন এবং একই উপজেলার পিড়ল ডাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে রেজোয়ান নিহত হয়। এই ঘটনায় ফরহাদের আরেক বন্ধু রাকিব গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রামেকে স্থানান্তর করা হয়। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com