সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বরগুনার আমতলীতে হাতি দিয়ে চাঁদা বাজি।

  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ১১.৫৪ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

মল্লিক মো জামাল,সিনিয়র রিপোর্টারঃ বরগুনার আমতলী শহরে হাতি দিয়ে চাঁদা বাজির কারনে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। সোমবার সকাল থেকে একটি হাতি দিয়ে মাহুত চাঁদা বাজি করছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।

জানা গেছে, সোনার বাংলা সর্কাসের একটি হাতি দিয়ে মাহুত সাগর সোমবার সকাল থেকে আমতলী পৌর শহরের মাছ বাজার, হাসপাতাল সড়ক, কলেজ সড়কসহ বিভিন্ন সড়কে দোকানে দোকানে গিয়ে হাতি নিয়ে চাঁদা বাজি করছে। কোন দোকান টাকা না দিলে হাতি সেখান দাড়িয়ে থাকে। নিরুপায় হয়ে দোকানদার ভয়ে টাকা দিয়ে হাতির যন্ত্রনা থেকে রক্ষা পাচ্ছে।
মাছ বাজারের ব্যবসায়ী খালাম অভিযোগ করে বলেন, মাহুত সাগর হাতি নিয়ে দোকানের সামনে এসে টাকার জন্য দাড়িয়ে থাকে। এসময় হাতি তার শুরু উচু করে দোকানের ভিতরে ঢুকিয়ে দেয়। ভয়ে তখন আমরা টাকা দিয়ে তারা হুরা করে হাতিকে বিদায় করি।
হাসপাতাল সড়কের ব্যবসায়ী কালাম অীভযোগ করে বলেন, হাতি দিয়ে মাহুত প্রতি দোকান থেকে ৪০-৫০ টাকা করে চাঁদা বাজি করছে।
হাতির মাহুত সাগর বলেন, হাতিকে খাওয়ানোর জন্য দোকানে দোকানে গিয়ে সামান্য টাকা তুলি। এছাড়া আর কিছু নয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, হাতি দিয়ে চাঁদা বাজির বিষয়ে খোজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com