বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেন আক্রমণে ৭০% প্রস্তুত রাশিয়া : যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ৬.১৫ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ইউক্রেনে একটি সর্বাত্মক আক্রমণ চালানোর সুযোগ করে দিতে যে পরিমাণ সম্ভাব্য সামরিক শক্তি রাশিয়া সমাবেশ করতে চায়, দেশটি ইতোমধ্যেই তার অন্তত ৭০% সেখানে সমবেত করে ফেলেছে বলে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন।

পরিচয় গোপন রাখার শর্তে এই কর্মকর্তারা রাশিয়ার সৈন্য সমাবেশ নিয়ে একটি অভ্যন্তরীণ মূল্যায়ন বিষয়ে আলোচনা করেন। পুতিন যে আগামী কয়েক সপ্তাহে ইউক্রেন আক্রমণের ইচ্ছা পোষণ করেন, সেটি প্রমাণ করতে এই কর্মকর্তারা কয়েকটি সূচক তুলে ধরেন। যদিও সেগুলোর আকার ও মাত্রার বিষয়টি পুরোপুরি পরিষ্কার নয়। তারা অবশ্য জোর দিয়ে বলেন যে এখনও উদ্ভূত পরিস্থিতিটির একটি কূটনৈতিক সমাধান সম্ভব।

সেই সূচকগুলির মধ্যে একটি হল যে, রাশিয়া তাদের কৌশলগত পারমাণবিক বাহিনীর একটি মহড়ার সূচি পরিবর্তন করে, এবার মধ্য ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের জন্য নির্ধারণ করেছে। মহড়াটি সাধারণত হেমন্তকালে করা হয়ে থাকে। মহড়ার এই নতুন সময়টি রাশিয়ার আক্রমণ করার সবচেয়ে সম্ভাব্য সময়ের সাথে মিলে যায়। যদিও ঐ কর্মকর্তারা এমন আভাস দেননি যে কোন সংঘাতে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, তবুও রাশিয়ার এমন মহড়া পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে হস্তক্ষেপের বিষয়ে নিরস্ত করতে একটি বার্তা দিতে ব্যবহার করা হতে পারে। এমন মহড়ায় রাশিয়ার ভূখন্ডের মধ্যেই তারা দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করতে পারে।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে, ইউক্রেনে যুদ্ধ করতে তিনি যুক্তরাষ্ট্রের সেনা পাঠাবেন না। তবে তিনি পোল্যান্ড ও রোমানিয়াতে, হেডকোয়ার্টারের কর্মকর্তা ও ‍সম্মুখযোদ্ধা সৈনিকসহ, অতিরিক্ত বাহিনী প্রেরণের আদেশ দিয়েছেন। এর মাধ্যমে তিনি নেটো মিত্রদের এ বিষয়ে আশ্বস্ত করতে চান যে, রাশিয়া নেটোর ভূখন্ডের বিরুদ্ধে কোন আগ্রাসী পদক্ষেপ নিলে, যুক্তরাষ্ট্র তাদের চুক্তির দায়বদ্ধতা রক্ষা করতে এমন আগ্রাসনের বিরুদ্ধে সাড়া দিবে।

ইউক্রেন নেটোর সদস্য নয় তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের থেকে সামরিক সহায়তা ও প্রশিক্ষণ পেয়ে থাকে দেশটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com