সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ১১.৫৩ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনার নতুন ধরণ ওমিক্রনের প্রাদুর্ভাব এবং বাংলাদেশে এ রোগের বিস্তার রোধে এই বিধিনিষেধ জারি করা হলো। এর ফলে উন্মুক্ত স্থানে এবং ভবনের ভেতরে যেকোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব অনুষ্ঠানে যারা যোগদান করবেন, তাদের টিকার সনদ থাকতে হবে। এ সময় সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে বলেও জানানো হয়।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের ১১টি বিধিনিষেধ গত ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এ নির্দেশনা কার্যকর করতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলছে।
দেশে করোনার সংক্রমণ বৃদ্ধির সঙ্গে মৃত্যু বাড়ছে। টানা ৪ দিন করোনায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিন ৩১ জনের মৃত্যু হয়েছিল।
করোনা পরিস্থিতিতে গতকাল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com