সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁর নিয়ামতপুরে ভোটের দিনে মেম্বার প্রার্থীর মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২, ৬.৩৫ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা প্রতিনিধিঃ ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে আসার সময় নওগাঁর নিয়ামতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নকুল চন্দ্র দাসের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকালে বাড়ি থেকে ভোট কেন্দ্রে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন।
স্হানীয় সূত্রে জানা যায়, নিয়ামতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন তিনি। তিনি বৈদ্যুতিক পাখা মার্কা প্রতীকে নির্বাচনে অংশগ্রহন করেছিলেন। সকালে নিজ বাড়ি থেকে ভোটকেন্দ্রে আসার পথে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, নিয়ামতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য নকুল চন্দ্র দাসের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। বাড়ি থেকে ভোট কেন্দ্রে যাবার পথে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com