সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ভারতের উত্তর প্রদেশে দূর থেকে মালা ছুঁড়ে দেওয়ায় বিয়েই ভেঙ্গে দিলেন পাত্রী

  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ৮.২৪ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

ঠিকমতই চলছিলো বিয়ের আনুষ্ঠানিকতা। হঠাৎই পাত্রী বেঁকে বসলেন, ছাদনাতলায় দাঁড়িয়ে পাত্রকে সোজা জানিয়ে দিলেন তিনি এই  বিয়ে করবেন না! বিয়ে বাড়িতে আসা অতিথিরা তো একেবারে চমকে গেলেন পাত্রীর এমন কথায়। হঠাৎ এমন কী ঘটল, যার জন্য় এমন সিদ্ধান্ত নিলেন মেয়েটি।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। জানা যায়, ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। পুরোহিতও শুরু করে দেন বিয়ের মন্ত্র। ছাদনাতলায় তখন বর অপেক্ষা করছিলেন কনের জন্য। এক সময় কনেও এলেন। শুরু হল বিয়ের রীতি। সব কিছু ঠিকঠাকই এগোচ্ছিল। কিন্তু হঠাৎই ঘটল গণ্ডগোল। মালাবদলের সময়ই বরের আচরণে ক্ষেপে গেলেন কনে।

কনের অভিযোগ, বর নাকি মালাবদলের সময় দূর থেকে ছুঁড়ে দিয়ে গলায় মালা পরাতে গিয়েছিলেন। যা কিনা খুবই আপত্তিকর আচরণ। তৎক্ষণাৎ তাই অপমানিতবোধ করে বিয়েটাই বাতিল করে দিলেন তিনি। পুরো ঘটনায় একবারে হতবাক দুই পরিবার। এমনকী, বর ও কনের পরিবারের মধ্য়ে এই ঘটনা নিয়ে তুমুল ঝামেলাও শুরু হয়ে যায়। তবে কনে তার সিদ্ধান্তেই অটুট রইলেন। কনের কথায়, ‘‘ বিয়ের সময়ই যদি বর এরকম আচরণ করে, তাহলে বিয়ের পর কোনওভাবেই সে তার স্ত্রীকে সম্মান করবে না।’’

তবে গোটা ঘটনাকে মিথ্যে বলে দাবি করেছেন পাত্র ও তার পরিবার। পাত্রের অভিযোগ, পুরোটাই মিথ্য়ে বলছে পাত্রী। ঘটনা একেবারে সাজানো।

গত বছর জুলাই মাসে প্রায় এরকমই ঘটনা ঘটেছিলো ঝাড়খন্ডে। যেখানে ঠিক সাত পাকের আগে বর পছন্দ না হওয়ায় বিয়ে বাতিল করেছিলেন পাত্রী। শুধু এই ঘটনাই নয়, এর আগেও মাদক খেয়ে বিয়েতে আসায় বিয়ে বাতিল করেছিলেন কনে।

সূত্র: সংবাদ প্রতিদিন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com