বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনিয়ায় সৈন্যের গুলিতে ৪ সহকর্মী ও ১ জন বেসামরিক নাগরিক নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২, ৪.২৬ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

ইউক্রেনের ন্যাশনাল গার্ডের একজন সদস্য বৃহস্পতিবার তার সহযোগী সৈন্যদের উপর গুলি চালায়, এতে পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয় বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রক । সেই সৈন্যকে পুলিশ আটক করেছে তবে তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

বৃহস্পতিবার সকালে কিয়েভ থেকে ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দক্ষিণ-পূর্বে ডিনিপ্রো শহরে এই ঘটনা ঘটে। ২০ বছর বয়সী আর্টেমি রিয়াবচুক নামে কর্তৃপক্ষের দ্বারা চিহ্নিত সৈনিক একটি সামরিক কারখানায় প্রহরার দায়িত্বে ছিলো এবং সে তার সহকর্মীদের উপর গুলি চালিয়ে সাথে সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

চারজন সৈন্য ও একজন বেসামরিক লোক মারা যায় এবং আরো পাঁচজন আহত হয়। গুলি চালানোর পরপরই পুলিশ রিয়াবচুককে আটক করে। কী কারণে সে গুলি চালায় তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কর্তৃপক্ষের কাছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও বিশ্লেষণের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, আমি আশা করি যে আইন প্রয়োগকারীরা অপরাধের সমস্ত পরিস্থিতি সম্পর্কে জনসাধারণকে সম্পূর্ণরূপে অবহিত করবে। হত্যাকারীর উদ্দেশ্য, কীভাবে গুলি চালানো সম্ভব হল – সবকিছু যতটা সম্ভব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা উচিত।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পটভূমিতে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। মস্কো ইউক্রেনের সাথে তার সীমানার কাছে আনুমানিক১০০,০০০ সৈন্য মোতায়ন করেছে। আশঙ্কা করা হচ্ছে যে রাশিয়ার এই ধরনের সেনা মোতায়ন, তার প্রাক্তন সোভিয়েত প্রতিবেশী দেশ ইউক্রেনকে আক্রমণ করার পরিকল্পনার ইঙ্গিত দিতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com