সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আগামী ২৮ এপ্রিল টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত- বাংলাদেশ নারী দল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৮.৪০ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

আগামী ২৮ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বাংলাদেশ সফর।

এরপর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৩০ এপ্রিল। দু’টি ম্যাচই হবে দিবারাত্রির। যা মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

এরপর ২ ও ৬ মে সিরিজের তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।

সিরিজের শেষ ম্যাচটি হবে দিবারাত্রির। সেই ম্যাচটিও মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। ৯ মে সেই ম্যাচ দিয়েই বাংলাদেশ সফরের ইতি টানবে ভারতীয় মেয়েরা।

অবশ্য এর আগে, গত বছরের জুলাইয়েও বাংলাদেশ সফর করে গেছে ভারতের নারী ক্রিকেট দল। সেই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সফরে টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে ভারত জয় পেলেও ১-১ তে ভাগ হয়েছে ওয়ানডে সিরিজের ট্রফি।

ভারতের স্কোয়াডে আছেন- হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্দানা (সহঅধিনায়ক), শেফালি বর্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), যষ্টিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।

এদিকে আজ (মঙ্গলবার) সকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ২ এ অনুশীলন করে বাংলাদেশ নারী দল। কাঠফাটা রোদে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা নেটে অনুশীলন করেন নিগার সুলতানা-নাহিদা আক্তাররা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com