সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জের হোসেনপুরে রাসেল আহমেদ তুহিন এর সৌজন্যে শীতার্তদের মাঝে ছাএলীগের কম্বল বিতরন

  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২, ১০.৫৫ এএম
  • ১৫৬ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক  : কিশোরগঞ্জের হোসেনপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেজো ছেলে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রাসেল আহমেদ তুহিন এর সৌজন্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পৃথকভাবে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

ইউনিয়ন ও পৌর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে উচ্ছ্বসিত হন শীতার্ত নারী-পুরুষেরা। তারা কম্বল উপহার দেয়ার জন্য রাসেল আহমেদ তুহিন এবং ছাত্রলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এর আগে গত রোববার (২৩ জানুয়ারি) কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নে কম্বল বিতরণের মধ্য দিয়ে শীতার্তদের মাঝে রাসেল আহমেদ তুহিনের সৌজন্যে ছাত্রলীগের কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার ১৭টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার শীতার্ত মানুষদের মাঝে বিতরণের জন্য রাষ্ট্রপতির মেজো ছেলে রাসেল আহমেদ তুহিনের সৌজন্যে বিপুল সংখ্যক কম্বল বিতরণ করছে ছাত্রলীগ।

পর্যায়ক্রমে কিশোরগঞ্জ পৌর এলাকায় কম্বল বিতরণ করা হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com