বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র দূতাবাসে নিয়োজিত কূটনীতিকদের পরিবারের উপযুক্ত সদস্যদের কিয়েভ ত্যাগের নির্দেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ১০.৩২ এএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র যেভাবে ইউক্রেন থেকে তাদের কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে, ইওরোপিয়ান ইউনিয়ন তা করবে না বলে সোমবার (২৪ জানুয়ারি) জানিয়েছেন ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল।

ইওরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বোরেল এ কথা বলেন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ভার্চ্যুয়ালি যোগ দেওয়ার কথা ছিল।

বোরেল সাংবাদিকদের বলেন, আমরা একই কাজ করছি না, কারণ আমরা এর কোনো সঠিক কারণ জানি না। তবে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন আমাদের জানাবেন ।

কিছুক্ষণ পর ব্রিটেন জানিয়েছে, তারা রাশিয়ার অব্যাহত হুমকির মুখে কিয়েভ থেকে তাদের দূতাবাসের কিছুসংখ্যক কর্মচারী ও পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রক যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কথা উল্লেখ করলেও অসন্তোষ প্রকাশ করেছে।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ক্রমাগত সামরিক পদক্ষেপের হুমকির কারণে রবিবার (২৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কিয়েভের যুক্তরাষ্ট্র দূতাবাসে নিয়োজিত কূটনীতিকদের পরিবারের উপযুক্ত সদস্যদের কিয়েভ ত্যাগের নির্দেশ দিয়েছে। এ ছাড়া সরাসরি নিয়োগ করা কর্মচারীদেরও স্বেচ্ছায় চলে যাওয়ার অনুমোদন দিয়েছে।

পররাষ্ট্র দপ্তর ইউক্রেনে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে বাণিজ্যিক বিমানে বা যেকোনোভাবে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেন, নিরাপত্তা অবস্থা, বিশেষ করে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া এবং রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব-ইউক্রেন সীমান্তের অবস্থা অনিশ্চিত। স্বল্প নোটিশেই অবস্থার অবনতি ঘটতে পারে।

ওই কর্মকর্তা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে যেকোনো সময় রাশিয়ার সামরিক আগ্রাসন ঘটতে পারে। যদি কোনো আগ্রাসন হয়, আমেরিকানদের মধ্যে যারা দেশ (ইউক্রেন) ছেড়ে যেতে চান, তাদের সহায়তা করার ব্যাপারে কিয়েভের যুক্তরাষ্ট্র দূতাবাসের সীমিত সামর্থ্য থাকবে।

এই প্রতিবেদনটির কিছু তথ্য বার্তা সংস্থা এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেওয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com