সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জে বিশিষ্ট সমাজসেবী সুরাইয়া খানম আর নেই

  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ৯.০৮ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে
 নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নূর আজিজ আহম্মদ খান বাবু এর মা বিশিষ্ট সমাজসেবী সুরাইয়া খানম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় শহরের আখড়াবাজারস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি পাঁচ ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ এশা শহরের ঐতিহাসিক মদনী মসজিদ প্রাঙ্গণে নামাজের জানাযা শেষে হয়বতনগর সাহেববাড়ি গোরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

সমাজসেবী সুরাইয়া খানমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন।

প্রয়াত সুরাইয়া খানম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জের নিজস্ব সংবাদদাতা ও লেখক মাজহার মান্না। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com