সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত

  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ৯.০৪ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

 

মুহম্মদ আবুল বাশারঃ  ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ভিপি আব্দুল হাকিমের মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল গত শনিবার উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে অনুষ্ঠিত হয়। ২২শে জানুয়ারী ২০২১ইং সালের এদিনে আব্দুল হাকিম ইন্তেকাল করেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের  যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস।সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের  ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল। অন্যান্যদের মধ্যে  ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ দীন মোঃ ফখরুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ভিপি আবুল কালাম রাসেল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য সাবেক মেয়র মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ.কে.এম হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক মতিউর রহমান মতি, সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার জাহান মামুন,যুগ্ম আহবায়ক কামরুল হাসান জুয়েল, তারুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রব, ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আবু হানিফা (হানিফ), বড়হিত ইউপি চেয়ারম্যান শাহজালাল, সরিষা ইউপি চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, সোহাগী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, আঠারবাড়ী ইউপি চেয়ারম্যান জুবের আলম রূপক, ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান ফরিদ মিয়া, তারুন্দিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা. রাজিবপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন, জাটিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান, মগটুলা ইউপি চেয়ারম্যান মোশারফ হসেন সহ আরো অনেক দলীয় নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। আব্দুল হাকিমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com