সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে পৌর মেয়রের কম্বল বিতরণ

  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ৬.২৭ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ পৌরসভার দুস্থ, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার থেকে পৌরসভার ১৫টি ওয়ার্ডে ক্রমান্বয়ে সপ্তাহব্যাপী দুস্থ, হতদরিদ্র ও অসহায় শীতার্ত নারী-পুরুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হচ্ছে।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার স্বরূপ এ কম্বল শীতার্তদের হাতে তুলে দেন। জেঁকে বসা শীতে পৌর মেয়রের কম্বল পেয়ে আপ্লুত শীতার্তরা।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, পৌরসভার কাউন্সিলর মো. আবুল খায়ের স্বপন, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভূলুসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com