সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

জন্মনিবন্ধন করলেই মিলবে নগদ টাকা ও গাছের চারা

  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ৬.২৫ পিএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে

 অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভায় জন্মের ৩৫ দিনের মধ্যে নিবন্ধন করলে মিলবে নগদ ৫০০ টাকা ও একটি গাছের চারা। পৌর পরিষদ থেকে এ পুরস্কার দেওয়া হবে।

আজ সকালে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু জন্মের প্রথম টিকা দিয়ে কার্ড সংগ্রহ করবেন। এরপর পৌরসভার বাসিন্দারা ৩৫ দিনের মধ্যে শিশু জন্ম নিবন্ধন নিশ্চিত করুন।

উল্লেখিত দিনের মধ্যে নিবন্ধন করলে প্রত্যেককে টাকা ও গাছ পুরস্কার দেওয়া হবে। গাছটি বাড়ির আঙিনায় রোপণ করবেন। আপনার শিশুও বড় হবে। গাছটিও বড় হতে থাকবে। এ গাছটি আপনার শিশুর জন্য বিমা হয়ে থাকবে।

এদিকে এ তথ্যটি এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ পৌর এলাকায় প্রচার করা হচ্ছে। এ উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com