এদিকে শনিবার (২২ জানুয়ারি) বিকেলে আব্দুল জলিল আকন্দ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাত দেড়টায় দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলে জুলমত আলী বাবার মৃত্যুর শোক সইতে না পেরে অজ্ঞান হয়ে পড়েন।
পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রবিবার (২৩ জানুয়ারি) আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।