সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গ্যাসের মুল্য বৃদ্ধিতে কিশোরগঞ্জে মানববন্ধন পালিত

  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ৫.১৪ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে
 নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষকে গ্রেপ্তার ও গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিপিবি, শ্রমিক শাখা।

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে জেলা শহরের গৌরাঙ্গাবাজারে রঙমহল চত্বরের সামনে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি, শ্রমিক শাখার জেলা সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমী।

এতে বক্তব্য রাখেন জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম ছাত্তার, কিশোরগঞ্জ পৌর সিপিবি সভাপতি দেবব্রত দাস দেবু, বৌলাই ইউনিয়ন শাখার সম্পাদক মাহতাব উদ্দিন, অটো শ্রমিক নেতা সুমন মিয়া প্রমুখ।

বক্তারা গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সরকারি ঘোষণার প্রতিবাদ, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষের মুক্তি দাবি, শ্রমিক নির্যাতন বন্ধ, কিশোরগঞ্জ জেলা শহরের যানজট নিরসন, রিক্সা, ভ্যান, অটোরিকশা বন্ধের ঘোষণা প্রত্যাহার, বন্ধ থাকা কিশোরগঞ্জ টেক্সটাইল মিল চালুসহ স্থানীয় ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com