রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

করোনা মোকাবিলায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজসহ সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • আপডেট সময় শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২, ৩.৪২ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজসহ সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মো. সাবিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আজ শুক্রবার এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

প্রজ্ঞাপনে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেগুলো হলো :

১. ২১ জানুয়ারি ২০২২ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

২. বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।

৩. সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবে, তাদের অব্যশই টিকা সনদ/২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

৪. সরকারি/বেসরকারি অফিস, শিল্প কারখানাগুলোতে কর্মকর্তা/কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে।

৫. বাজার/শপিংমল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

এসব বিষয় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যবেক্ষণ করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com