সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বিয়ে-শাদিসহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান : জাহিদ মালেক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৮.১১ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

কোভিডের লাগাম টেনে ধরতে ১১ দফা নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বিয়ে-শাদিসহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। যারা স্বাস্থ্যবিধি মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে ওসমানি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনের পঞ্চম অধিবেশন শেষে প্রেস ব্রিফিংকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিডের লাগাম টেনে ধরার জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সে বিধি নিষেধ গুলো বাস্তবায়নের মূল হাতিয়ার জেলা প্রশাসকেরা। জেলা পর্যায়ে এটা করতে হবে। যেমন যখন বাসে লোক চড়বে, ট্রেনে চলবে বা স্টিমারে চলবে তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব বজায় রেখে চলতে হবে।

তিনি বলেন, বিয়ে-শাদিসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এখন বন্ধ রাখতে হবে। এ বিষয়গুলো আমরা তুলে ধরেছি। পাশাপাশি আমরা বলেছি, ল্যান্ডপোর্ট, সিপোর্ট, এয়ারপোর্টেও স্ক্রিনিং চলছে। সেগুলো যাতে ঠিকমতো দেখেন ও যাতে সেখানে ফাঁকি না দেওয়া হয়। কোয়ারেন্টাইন বিষয়েও তাদের বলেছি। কোয়ারেন্টাইন অনেক সময় স্ল্যাক হয়। কোয়ারেন্টাইনে যারা আছেন অনেক সময় ফাঁকফোকর দিয়ে বের হয়ে যান এবং সংক্রামিত করেন, এই বিষয়গুলো বলেছি আপনারা নজরদারিতে রাখবেন, যাতে কোয়ারেন্টাইন ঠিকমতো হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জেলা পর্যায়ের হাসপাতালগুলোয় ১০টি করে আইসিইউ শয্যা এবং ১০টি ডায়ালাইসিস শয্যার ব্যবস্থা করা হয়েছে। এটা এখন ইনসটলেশনের পর্যায়ে আছে। এটা আগেই একনেকে পাস করা। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই সব জেলায় এগুলো বসে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com