বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হংকংয়ের স্বাধীনতাকামী ও গণতন্ত্রপন্থী নেতা এডওয়ার্ড লিয়াং মুক্তি পেয়েছেন লিয়াং

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৩.২০ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

দীর্ঘ চার বছর কারাভোগের পর বুধবার (১৯ জানুয়ারি) মুক্তি পেয়েছেন হংকংয়ের স্বাধীনতাকামী ও গণতন্ত্রপন্থী নেতা এডওয়ার্ড লিয়াং। লিয়াংকে ২০১৬ সালে বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধে কারাদণ্ড দেওয়া হয়।

৩০ বছর বয়সী এই অধিকারকর্মী ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, আজ সকালে শেক পিক কারাগার থেকে মুক্ত হয়ে বর্তমানে পরিবারের সঙ্গে অবস্থান করছেন তিনি।

তার প্রতি উদ্বেগ ও ভালোবাসা প্রকাশের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিয়াং লিখেছেন, “দীর্ঘ চার বছর পর পরিবারের সঙ্গে অতিব মুল্যবান সময় কাটাতে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে আমি অনেক খুশি”।

২০১৬ সালে হংকং ইনডিজেনাস নামে একটি সংগঠনের মুখপাত্র হিসেবে প্রথম আলোচনায় আসেন লিয়াং। এই সংগঠনটি চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে হংকংয়ের জন্যে একটি আলাদা জাতিগত পরিচয় দাবি করে আসছিল। এসময় তিনি মং ককের রাস্তায় লাইসেন্সবিহীন খাবার বিক্রয়কারী দোকানগুলোর ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাস্তায় নামেন। এই অভ্যুত্থানের নাম দেওয়া হয়েছিল ফিশবল রেভ্যুলেশন।

লিয়াংকে ২০১৮ সালে পুলিশের ওপর হামলা এবং দাঙ্গায় অংশগ্রহণের অপরাধে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। ভালো ব্যবহারের জন্য দুই বছরের সাজা কমানো হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম।

২০১৬ সালে শহরের আইসসভায় আসনের জন্যে প্রচারের সময় তিনি একটি স্লোগান লেখেন—“হংকংকে মুক্ত কর, এটাই আমাদের সময়ের বিপ্লব”। স্বাধীনতার পক্ষে অবস্থানের কারণে তিনি অযোগ্য বিবেচিত হন এবং ২০২০ সালে চীন জাতীয় নিরাপত্তা আইনের আওতায় স্লোগানটি নিষিদ্ধ করে।

এই জাতীয় নিরাপত্তা আইনের বিভিন্ন ধারার মধ্যে রয়েছে ক্ষমতা দখল, দেশদ্রোহীতা, সন্ত্রাসবাদ এবং বিদেশি মদদে দেশের বিরুদ্ধাচরণ। এই আইনের আওতায় চীন শতশত গণতন্ত্রপন্থী নেতাকর্মীকে আটক এবং কারাদণ্ড দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com