রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ঠাকুরগাঁওয়ে ইসতিসকার নামাজে বৃষ্টির জন্য চোখের পানি ফেলে দোয়া

  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১০.২৭ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

মোঃমনসুর আলী,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ- প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট, খালবিল, নষ্ঠ হচ্ছে ফসলের ক্ষেতসহ কৃষিজমি। তীব্র খড়ায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন সর্বস্তরের মানুষ। একের পর এক জারি করা হচ্ছে হিট অ্যালার্ট। হিটস্ট্রোকে মারা যাচ্ছেন অনেকে। এ অবস্থা থেকে মুক্তি পেতে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগরে বৃষ্টির জন্য বিশেষ (সালাতুল ইসতিসকার) নামাজ আদায় করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় আখানগর ঈদগাহ মাঠে স্থানীয় ওলামায়ে কেরামের আয়োজনে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক, উপজেলা ইমাম পরিষদসহ প্রায় সহস্রাধিক ধর্মপ্রাণ মুসুল্লিবৃন্দ একাত্মতা প্রকাশ করে নামাজে অংশগ্রহণ করেন।  আখানগর ষ্টেশন জামে মসজিদ কমিটির আয়োজিত ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন, আখানগর ষ্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন।
নামাজ শেষে অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। নামাজ ও দোয়া পরিচালনাকারী মাওলানা

হাফেজ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, চলমান এই অবস্থায় বৃষ্টি হওয়াটা খুব দরকার।

বৃষ্টি হলে ইনশাল্লাহ গরম কমে যাবে। এরকম দুঃসময়ে  আল্লাহতাআলা সালাতের মাধ্যমে বৃষ্টি বা পানি চায়তে বলেছেন। তাই আমরা সর্বস্তরের মুসল্লিরা সবাই মিলে ইসতিসকার নামাজ আদায় করে কেঁদে কেঁদে বৃষ্টির জন্য দোয়া করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com