সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

আইসিসির টি-টোয়েন্টির বর্ষসেরা একাদশে বাংলাদেশি পেসার মোস্তাফিজ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৩.১৬ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২১ সালের টি-টোয়েন্টির বর্ষসেরা একাদশে স্থান করে নিয়েছেন বাংলাদেশি বাঁহাতি তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

বুধবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে আইসিসি।

বাংলাদেশ থেকে একমাত্র তিনিই এ একাদশে স্থান পেয়েছেন। ২০২১ সালে মোস্তাফিজ ২০ ম্যাচে ১৯ দশমিক ৩৯ গড়ে ২৮টি উইকেট শিকার করেন। এ সময় তার ইকোনমি রেট ছিল ৭ করে।

একাদশে স্থান পাওয়া অন্য পেসার হলেন-অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও পাকিস্তানের শাহীন আফ্রিদি। হ্যাজলউডের পাশাপাশি অস্ট্রেলিয়ার মিচেল মার্শও রয়েছেন এই দলে।

এই দলে আরও দুই পাকিস্তানি ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। তারা হলেন-মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। রিজওয়ানকে ওপেনার এবং বাবর আজমকে এই দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এই দলের অপর এশিয়ান খেলোয়াড় হলেন ওয়ানিদু হাসারাঙ্গা।

পাকিস্তানের মতো দক্ষিণ আফ্রিকারও তিন খেলোয়াড় রয়েছেন সেরা একাদশে। তারা হলেন-তাবরিজ শামসি, ডেভিড মিলার ও এইডেন মার্করাম।

ইংল্যান্ড থেকে জস বাটলারই একাদশে স্থান পেয়েছেন।

তবে ভারত ও নিউজিল্যান্ড থেকে কোনো খেলোয়াড় বর্ষসেরা এ দলে স্থান পাননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com