রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২, ৫.২৭ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিনিয়ত বেড়েই চলেছে বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা । বুধবার (১৯ জানুয়ারি ২০২২) সকাল ১০:৩০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ লাখ ৭৩ হাজার ৪৩৯ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৩ কোটি ৫৩ লাখ ৫২ হাজার ১৫৫ জনের।আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৭ কোটি ৯ লাখ ৯৯ হাজার ১৫৯ জন।  করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে।

তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৬ কোটি ৮৭ লাখ ৬৭ হাজার ৪৪৯জন। মৃত্যু হয়েছে  ৮ লাখ ৭৭ হাজার ২৪০ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৭৯ লাখ ১ হাজার ২৪০জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৭ হাজার ২২০ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৪৫৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ৫৭৮ জনের।

আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য চতুর্থ, ফ্রান্স পঞ্চম, রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইটালি অষ্টম, স্পেন নবম ও জার্মানি দশম স্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৭ তম।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০২০ সালের ২০ জানুয়ারি পরিস্থিতি সামাল দিতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে। অবস্থার উন্নতি না হওয়ায় ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

সূত্র:ওয়ার্লডোমিটার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com