সরেজমিনে দেখা যায়, সড়কটি দীর্ঘদিন মেরামত না করায় বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। গ্রামের শতাধিক পরিবারের লোকজন রাস্তাটি দিয়ে চলাচল করে। মেরামতের অভাবে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলতে পারেনা। মেরামত কাজে অংশ নেওয়া একাধিক যুবক বলেন, বর্ষাকালে এই রাস্তাটিতে আমাদের দুভোগ পোহাতে হয়। তাই মেম্বারের ডাকে কাজে লেগেছি।
চংভাদেরা গ্রামের বাসিন্দা ও নিরাপদ সড়ক চাই নান্দাইলের প্রধান উপদেষ্টা গোলাম মস্তুফা বলেন, সাইফুল কর্মট একজন যুবক। তাই গ্রামের সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানাই।
পাশাপাশি কর্তৃপক্ষের কাছে এই রাস্তাটি পাকাকরণের দাবি জানাচ্ছি। ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, মানুষ অসুস্থ হলে ভাঙ্গা রাস্তা দিয়ে কোন গাড়ী গ্রামে আসে না। এমন দুর্ভোগ থেকে বাঁচতে গ্রামের মানুষদের নিয়ে কাজ করছি। শুধু পরিষদ বা সরকারের বরাদ্দের আশায় বসে থাকলে হবে না। নিজেদেরও চেষ্টা করতে হবে। এ ব্যাপারে মুশুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতিকার উদ্দিন ভূইয়া বিপ্লব বলেন, সামনে বরাদ্দ পেলে রাস্তাটি মেরামত করা হবে।