সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গাজীপুরে অরক্ষিত সেফটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ৬.০২ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

গাজীপুরের কোনাবাড়ীতে একটি অরক্ষিত সেফটিক ট্যাংকে পড়ে আবদুল্লাহ রহমান ফরহাদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নিহত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সকাল ১০টার দিকে কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ীর পুকুরপাড় এলাকায় রুবেলের সেফটিক ট্যাংকে পড়ে শিশু ফরহাদের মৃত্যু হয়।

নিহত শিশু ফরহাদ টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার সয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে দেওয়ালিয়াবাড়ী এলাকায় মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির পানি ও ময়লা জমে যাওয়া সেফটিক ট্যাংকের মুখ খোলা ছিল। দুই শিশু আজ সকালে খেলা করতে গিয়ে একপর্যায়ে ফরহাদ সেখানে পড়ে যায়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে তায়রুন্নেসা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com