সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ফুলবাড়ীতে মাটির প্রাচিরের সিঁধ কেটে গরু চুরি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ৫.১৭ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়ীর মাটির প্রাচিরের সিঁধ কেটে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত ১২জানুয়ারী বুধবার দিবাগত রাতে উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট রহমতপুর গ্রামের মৃত ছবির উদ্দিন এর ছেলে এনামুল ইসলামের বাড়ীতে এই চুরির ঘটনা ঘটে।
এলাকাবাসী এবং এনামুলের মেয়ে সাবিয়া বলেন, প্রতিদিনের মত তার ছোটো বোনসহ বাবা-মা গত ১২ জানুয়ারী বুধবার রাতে বাড়ীর ভেতর গোয়াল ঘরে গরু গুলোকে খাবার দিয়ে শুয়ে পড়েন। রাতে বৃষ্টির কারনে টের পায়নি। এরপর পরেরদিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে জেগে দেখেন, বাড়ীর মাটির প্রাচিরের সিঁধ কাটা রয়েছে, গোয়ালে ৪টি গরু নেই। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাদের গরু গুলো আর খুঁজে পায়নি। এনামুল হক বলেন, তার বাড়িতে সিঁদ কেটে চার টি গরু চুরি করে নিয়ে গেছে। একটি গাই গরু ও একটি বাছুর, দুটি বড় বকনা গরু। গরুগুলির গায়ের রং ২ টি লাল ও ২ টি কালো সাদা।
বিষয়টি নিয়ে কথা বললে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে এখোনি পুলিশ পাঠানো হচ্ছে, তারা  বিষয়টি তদন্ত করে দেখবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com