সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে প্রবাসীর উদ্যোগে আল্লাহর ৯৯ নামের মিনার উদ্বোধন

  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ৯.১৫ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে
 লক্ষীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নং রায়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রেহান উদ্দিন পাটোয়ারী বাড়ি জামে মসজিদের সামনে আল্লাহর ৯৯ নামের মিনার উদ্বোধন হয়েছে আজ বুধবার।
প্রবাসী নোমান খান এর উদ্যোগে ও স্থানীয় ধর্মীয় নেতা আবুল খায়ের, নোমান পাটোয়ারী, মোরশেদ মিয়াজীর সমন্বয়ে মিনারটি ইংরেজী, আরবি ও বাংলা ভাষায় নির্মিত হয়। লক্ষ্মীপুর জেলার প্রথম আল্লাহর ৯৯টি নামের মিনারটির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী, জামাল হোসেন মিয়াজী, জহির খান সহ শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রবাসী নোমান খান মিনার উদ্বোধনের আগে সাংবাদিকদের জানান, আল্লাহর নামের প্রতি তার ভালোবাসা এবং সামাজিক ও ধর্মীয় অনুভূতি ছড়িয়ে দিতে এমন উদ্দ্যোগ নিয়েছেন।
তিনি তার সাথে সহায়তাকারী অন্যান্য প্রবাসীদের ও নিজ প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ জানান। উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ নোমান খানের সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ রক্ষায় এলাকার সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com