মুহম্মদ আবুল বাশার : ঈশ্বরগঞ্জের রাজিবপুর আফতাফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে স্বাধীন
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার ১০ জানুয়ারী
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন রাজিবপুর আফতাফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ
উমর ফারুক আকন্দ। বক্তারা ঐতিহাসিক ১০ জানুয়ারী জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের
তাৎপর্য তুলে ধরেন। সার্বিক সহযোগিতায় সহকারী প্রধান শিক্ষক
মোঃ হেলাল উদ্দিন। পরিচালনা করেন (শরীরচর্চা)বিষয়ের সিনিয়র
শিক্ষক মোঃ জহিরুল আলম ফেরদৌস । বিশেষ অতিথি ছিলেন রাজিবপুর
ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও বিদ্যালয়ের এডহক
কমিটির সম্মানিত সদস্য মোঃ কামাল হোসেন। । অন্যান্যদের মধ্যে
উপস্থিত স্বাধীনতা শিক্ষক পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ
সভাপতি ও সিনিয়র শিক্ষক (বাণিজ্য) মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া,
স্বাধীনতা শিক্ষক পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি ও
সিনিয়র শিক্ষক (কম্পিউটার) মোঃ আজিজুর রহমান স্বপন, মোঃ মতিউর
রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ অলি উল্লাহ
(চঞ্চল), ফরিদ আহমেদ, সৈয়দা শেলিনা ইয়াসমিন, মোছাঃ ফরিদা
ইয়াসমিন, মোছাঃ হেলেলা খাতুন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং
বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মাহমুদুল হাসান সহ
শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।