বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হামের মরণছোবল ও স্বাস্থ্য খাতের পক্ষাঘাত—বিপথগামী নীতিতে বলি হচ্ছে শিশুরা আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: পুলিশ সংস্কার ও সহযোগিতা জোরদারে গুরুত্ব শোক সংবাদ চট্টগ্রামে অকটেন সংকটের তাণ্ডব: নগর রাস্তায় লাইনের ভিড়, ঘাটে ট্রলার আটকে হাজারো জেলের দুর্ভোগ রাজধানীর শেরেবাংলা নগরে ৫ টাকার জন্য খুন, আসামির মৃত্যুদণ্ডের রায় বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেত্রকোনার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে র‍্যাব-৭-এর হাতে গ্রেফতার সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় অভিযানে অবৈধ মজুতকৃত ৮৮ হাজার লিটার তেল উদ্ধার চট্টগ্রামের এসপি গুরুতর আহত: সরকারি বাংলোতে দুর্ঘটনা, হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

‘মুজিববর্ষ’ উপলক্ষে সারাদেশে ১ কোটি গাছের চারা বিতরণ করা হবে : মো. শাহাব উদ্দিন

  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ৬.৪৭ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘মুজিববর্ষ’ উপলক্ষে সারাদেশে একযোগে দেশের ৪শ’ ৮২টি উপজেলায় আগামী ৫ জুন এক কোটি গাছের চারা বিতরণ করা হবে।
জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে সারাদেশে এসব গাছের চারা বিতরণ করা হবে।
পরিবেশ মন্ত্রী আজ মন্ত্রণালয়ে তার সভাকক্ষে সাবেক সচিব আবদুল্ল¬াহ আল মোহসীন চৌধুরী’র বিদায় ও নবনিযুক্ত সচিব জিয়াউল হাসানের বরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণসহ আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বেশি পরিমাণে বৃক্ষ রোপণ করা প্রয়োজনের কথা উল্লেখ করে শাহাব উদ্দিন বলেন, ফলদ, বনজ ও ঔষধিসহ সকল প্রকার গাছের চারা বিতরণ করা হলেও দেশীয় ফলদ গাছকে অগ্রাধিকার দেয়া হবে।
মন্ত্রী এ সময় সুন্দরবন রক্ষাসহ দেশের বনাঞ্চল বৃদ্ধিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নবনিযুক্ত সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন,পরিবেশ রক্ষার অংশ হিসেবে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আগামী এক বছরের মধ্যে পলিথিন ও একবার ব্যবহার্য প্ল¬াস্টিকের ব্যবহার শুন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করবে সরকার। পাশাপাশি দেশের মানুষকে বিশুদ্ধ পরিবেশ উপহার দিতে সচেতন সৃষ্টির পাশাপাশি কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, বন শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আহসানুল জব্বার,বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী,পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমদ, বন গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. মো. মাসুদুর রহমান প্রমুখ।
উলে¬খ্য,গত ৮ জানুয়ারি পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সচিব আবদুল¬াহ আল মোহসীন চৌধুরীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)’র চেয়ারম্যান জিয়াউল হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সচিব পদে পদায়ন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com