শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বেতন না পেয়ে চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পদত্যাগ

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২, ১২.১১ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

চীনে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত তাঁর পরবর্তী তালিবান উত্তরসূরির জন্য আজ সোমবার একটি চমকপ্রদ পদত্যাগ নোট রেখে গিয়েছেন। ওই পদত্যাগ নোটে তিনি প্রকাশ করেন, কর্মকর্তারা গত ছয় মাস ধরে কোনো বেতন পাননি এবং ফোনের উত্তর দেওয়ার জন্য মাত্র একজন অভ্যর্থনাকারীকে রেখে যাওয়া হচ্ছে।

জাভিদ আহমদ কায়েম টুইটারে জানান, গত আগস্টে তালিবানরা ক্ষমতা দখলের পর, সেখানে কর্মরতদের দেওয়ার জন্য তাকে দূতাবাসের ব্যাংক হিসাব থেকে কষ্টেসৃষ্টে অর্থ সংগ্রহ করতে হয়েছে।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ১ জানুয়ারি দেওয়া ওই নোটে কায়েম উল্লেখ করেন, যেহেতু আমরা কাবুল থেকে গত ছয় মাস যাবৎ বেতন পাইনি, তাই আর্থিক বিষয়টির সমাধানের জন্য কূটনীতিকদের মধ্য থেকে আমরা একটি কমিটি নিযুক্ত করি। পত্রটি আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়।

তারপরও তিনি তার উত্তরসূরির জন্য কিছু অর্থ রেখে গিয়েছেন।ওই নোটে তিনি উল্লেখ করেন, “আজ, ১ জানুয়ারি ২০২২ পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে প্রায় ১,০০,০০০ ডলার অবশিষ্ট আছে।

এরপর তিনি কোথায় যাবেন সে বিষয়ে তিনি কিছু জানাননি।

কায়েম তার ওই নোটে মৃতপ্রায় একটি দূতাবাসের চিত্র তুলে ধরে প্রকাশ করেন, দূতাবাসের পাঁচটি গাড়ির চাবি তিনি তার দপ্তরে রেখে ‍গিয়েছেন এবং অন্য সব কূটনীতিক চলে যাওয়ার পর, অবশিষ্ট একজন মাত্র স্থানীয় কর্মীকে কোনো অনুসন্ধানের জবাব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

আফগানিস্তানের অনেক দূতাবাস কূটনৈতিক অচলাবস্থার মধ্যে রয়েছে। তালিবানের হাতে উৎখাত হওয়া পশ্চিমা-সমর্থিত সরকারের প্রতি অনুগত কর্মীরা এখনো সেইসব দূতাবাসের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

কাবুলের পতনের পর থেকে, বেইজিংয়ে নিয়োজিত আফগানিস্তানের বেশ কয়েকজন কূটনীতিক তাদের পদ ছেড়ে চলে গিয়েছেন। টুইটটিতে কায়েম লেখেন, তার পদত্যাগ নোটটি “একটি সম্মানজনক দায়িত্বের অবসান”।
(এএফপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com