সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

রুহিয়ায় দুটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন

  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ১০.৫০ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে
মোঃমনসুর আলী,রুহিয়া-ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানায় দুই ইউনিয়নে দুটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধনের মধ্যদিয়ে এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে। জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেনের প্রচেষ্টায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৩ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেন পাড়ায় ও রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মার্কেটে সু-বিশাল ২টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ করেন গ্রীন ইন্টারনেশনাল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের মধ্যদিয়ে শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষায় আশার আলো জাগিয়েছে। যার কারনে রুহিয়া পশ্চিম ইউনিয়ন ও রাজাগাঁও ইউনিয়ন ছাড়াও আশেপাশের এলাকার মানুষ সহজেই চিকিৎসা সেবা পাবেন বলে মনে করেন, উপ পরিচালক, ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আবদুল্লাহ। ক্ষীতেন্দ্র মহন সেন (কে এম সেন) রুহিয়া পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রনির্মাণে ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন পরিবারের সদস্যরা ৩৪ শতক জায়গা ও ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকারের পরিবারে ৩৩ শতক জায়গা দানের মাধ্যমে খামিজা খাতুন রাজাগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দুটি স্থাপিত হয় বলে জানিয়েছেন গ্রীন ইন্টারনেশনালের স্বত্তাধিকারী সালাউদ্দীন বাদশা। আজ সকাল ১১টায় উপ পরিচালক, ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আবদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সাংসদ রমেশ চন্দ্র সেনে এমপি। রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ঠাকুরগাঁও, সাদেক কুরাইশী, সভাপতি, জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান জেলা পরিষদ, ঠাকুরগাঁও, এ.এফ.এম আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, দিনাজপুর। নুর নেওয়াজ, সিভিল সার্জন, ঠাকুরগাঁও। দীপক কুমার রায়, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, ঠকুরগাঁও। এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, ঠাকুরগাঁও। মোশারুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগ, পার্থ সারথি সেন, সভাপতি, রুহিয়া থানা আওয়ামী লীগসহ অনেকে। পরে অতিথিবৃন্দ ফলক উন্মোচন করে হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের নির্মান কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীসহ হাসপাতালের চিকিৎসক, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সেবক সেবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com