বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন:ড. হাছান মাহমুদ

  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ৫.১৩ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ রোববার বলেন, ১৯৭১ সালের ২৬ ও ২৭ মার্চের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ও সম্প্রচারিত খবরের উপর ভিত্তি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার দলিল তথ্যমালা তৈরি করা হবে।

তিনি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তার মানে ২৬ মার্চের প্রথম প্রহরে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের অধিকাংশ সদস্যের সাথে নিহত হওয়ার পর স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক তৈরির অপচেষ্টা করা হয়। এমনকি বাংলাদেশের ইতিহাস বিকৃত করা হয়।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন’ উপলক্ষে মিডিয়া, পাবলিসিটি ও ডকুমেন্টেশন সাব কমিটির এক বৈঠকের পর তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি বিষয়ক জাতীয় বাস্তবায়ন কমিটি প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, তথ্যসচিব কামরুন নাহার এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ।
হাছান বলেন, বাংলাদেশে ইতিহাস বিকৃত করা হয়েছে।

কিন্তু আন্তর্জাতিকভাবে তো তা করা যায়নি। তাই এই কমিটি ১৯৭১ সালের ২৬ ও ২৭ মার্চের বিভিন্ন আন্তর্জাতিক ইলেক্ট্রনিক ও প্রিন্ট গণমাধ্যমের খবরের ভিত্তিতে দলিল আকারের একটি তথ্যচিত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

তথ্যমন্ত্রী জানান, রাজধানীতে এবং পাশাপাশি টঙ্গীপাড়ায়ও এ ব্যাপারে একটি বড় মিডিয়া কনফারেন্সের আয়োজন করা হবে। এছাড়াও ব্রাসেলস, নিউইয়র্ক, লন্ডন ও নয়াদিল্লীসহ বিশ্বের বড় শহরগুলোতেও মিডিয়া কনফারেন্সের আয়োজন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com