সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ভাঙ্গায় শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র শীতার্ত ব্যক্তিদের মধ্যে জেলা পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ।

  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২, ২.২০ পিএম
  • ৫৭৮ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি :সারাদেশে মানুষ যখন শীতে গৃহবন্ধি ঠিক তখন গভীর রাতে কম্বল হাতে ভাঙ্গায় গরিব ও অসহায় মানুষের দ্বারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জামাল পাশা।

গতকাল শুক্রবার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় গভীর রাতে পৌরসভার বিভিন্ন এলাকা,বাসস্ট্যান্ড, ভাঙ্গা চৌরাস্তা , মালিগ্রামের মহাসড়কের পাশে থাকা ছিন্নমূল অসহায়দের মধ্যে এ কম্বল বিতরণ করেন ফরিদপুর জেলা পুলিশ সুপার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জামাল পাশা।

অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জামাল পাশা বলেন, এই প্রচন্ডশীতে ছিন্নমূল অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। তাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সড়কের পাশে থাকা অসহায়দেরও কম্বল দেওয়া হয়। সমাজে যারা বিত্তবান আছে, তাদের এই ছিন্নমূল অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানান অতিরিক্ত পুলিশ সুপার।
কম্বল বিতরণকালে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com