সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

তালতলীতে মাছ বাজারের ব্যবসায়ীদের নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীর

  • আপডেট সময় শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২, ১.১২ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলী মাছ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি নির্বাচনে জমজমাট প্রচারে ব্যস্ত প্রার্থীরা।পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে মাছ বাজারসহ আশপাশের সড়ক ও গলিগুলোতে।

মাছ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৫টি পদে মোট ১৬ জন প্রার্থী। এই কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৫টি পদে ১৬ জন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন । সমিতির এ নির্বাচনে ১৮০ জন ভোটার রয়েছেন। প্রার্থীতা তালিকায় সভাপতি পদে তিনজন, সহ-সভাপতি পদে তিন, সম্পাদক পদে দুই, কোষাধ্যক্ষ পদে তিন ও সদস্য পদে পাঁচজন নির্বাচনে অংশগ্রহণ করছেন।

আগামী ৮জানুয়ারি অনুষ্ঠিতব্য এ নির্বাচন সামনে রেখে শহরজুড়ে প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট নেওয়ার চেষ্টায় ব্যস্ত সময় পার করছেন। প্রায় সকল প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চলছে নানামুখী প্রচার । এরই মধ্যে প্রার্থীদের মাঝে উৎসবের আমেজ।

বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা সভাপতি পদে তিন জন , মোঃশাহজাহান হাওলাদার (মোরগ মার্কা), মোঃ মিজান কাজী (টিইবয়েল মার্কা),মোঃ হারুন রশিদ (চেয়ার মার্কা) ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন
মোঃ খলিলুর রহমান( হাস মার্কা),মোঃ আল- আমিন (দেওয়াল ঘড়ি মার্কা)।
সহ-সভাপতি পদে তিনজন
মোঃকালাম হাওলাদার( ফুটবল মার্কা),মোঃ মজিবর হাওলাদার (সিলিং ফ্যান মার্কা) মোঃ আনোয়ার তালুকদার ( টেলিভিশন মার্কা),কোষাধক্ষ্য পদে দুইজন মোঃ মজিবুর রহমান মৃধা (কলস মার্কা) মোঃ মনির হাওলাদার (হরিণ মার্কা),সদস্য পদে পাঁচজন
মোঃ আলা-আমিন হাওলাদার ( আপেল মার্কা), মোঃ সোবাহান মিয়া (টিয়া মার্কা),মোঃজালাল হাওলাদার ( উড়োজাহাজ মার্কা),মোঃ বশির মৃধা (দোয়াত কলম মার্কা),মোঃহাবিল সওদাগর ( তালা মার্কা)।

সভাপতি প্রার্থী শাহজাহান মিয়া বলেন, সভাপতি হিসেবে জয়ী হতে সদস্যদের কাছে ভোট প্রার্থনা করছি । সদস্যদের সুযোগ-সুবিধা এবং সংগঠনের উন্নয়নের স্বার্থে কাজ করব।

প্রধান নির্বাচন কমিশনার মাস্টার আবু ছিদ্দিক বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com