দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনার দুর্গাপুরের অটোচালক মজিবুর রহমান (২২)কে গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে অটো সিএনজি মিশুক শ্রমিক লীগ উপজেলা শাখা। বুধবার দুপুরে বিক্ষোভ সমাবেশটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে। মানববন্ধনে উপজেলা শাখার সভাপতি আহম্মদ মড়লের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি হযরত আলী, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, সহ সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মড়ল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সম্মানিত সদস্য নবী হোসেন সহ আরো অনেকে। বক্তারা বলেন- অতি দ্রুত মজিবুরের হত্যাকারীদের চিহ্নিত করন, ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার এবং হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। উল্লেখ্য, মঙ্গলবার (৪ জানুয়ারী) সকালে স্থানীয় লোকজন কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংঙ্গুরা ইউনিয়নের তারানগর গ্রামে রাস্তার পাশে পুকুর পাড়ে একটি জবাই করা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশের সহযোগিতায় মজিবুর রহমানের পিতা আবুল কাসেম ঘটনাস্থলে গিয়ে তার ছেলে মুজিবুর বলে সনাক্ত করেন